হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে মাদক ব্যবসায়ীর হামলায় ২ র‌্যাব সদস্য আহত

বদলগাছীতে মাদক ব্যবসায়ীর হামলায় ২ র‌্যাব সদস্য আহত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি|: নওগাঁর বদলগাছীতে মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীর হামলায় র‌্যাব-৫ এর দুই সদস্য আহত হয়েছে। ঘটনায় শাহীন আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক শাহীন আলম জেলার ধামইরহাট উপজেলার মহিষগাড়ী গ্রামের মোজাফ্ধসঢ়;ফর রহমানের ছেলে। ১৬ অক্টোবর শুক্রবার রাত ৮টায় বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় এ ঘটনা ঘটে।

 

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় একটি মোটরসাইকেলে চলাচলকারী মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের নিকট থাকা দেশীয় অস্ত্র কুড়াল, কাস্তে ও বাঁশের লাঠি ইত্যাদির দ্বারা র‌্যাব সদস্যের উপর হামলা করে। এতে র‌্যাব সদস্যদের দুইজন জখম হয়। এসময় ১৮৪ বোতল ফেন্সিডিল, একটি মাটরসাইকেল, একটি কুড়াল ও একটি
কাস্তে উদ্ধার সহ মাদক ব্যবসায়ী শাহীন আলমকে আটক করা হয়।

 

আহত দুই র‌্যাব সদস্যকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আটক আসামীসহ পলাতক আসামীগনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী আহম্মেদ এর সংগে কথা বললে তিনি জানান র‌্যাব-৫ জয়পুরহাট কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। বদলগাছীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!