হোম » প্রধান সংবাদ » শারদীয় দূর্গা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে-মাহী বি চৌধুরী এমপি

শারদীয় দূর্গা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে-মাহী বি চৌধুরী এমপি

বিশেষ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপন  উপলক্ষে মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভায় মুন্সীগঞ্জ -০১ আসনের এমপি মাহী বি চৌধুরী বলেন- বিক্রমপুরে  সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে।আসন্ন দূর্গা উৎসবেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন- পূজামণ্ডপে সর্বাত্মক শান্তি বজায় রাখতে হবে। তিনি আরো বলেন- দশমীর প্রতিমা সন্ধ্যার আগেই বিসর্জন দিতে হবে।কারণ, অন্ধকারেই অপরাধ বেশি সংগঠিত হয়। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন সরকারকে বিব্রত করতে একটি মহল একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রের কাছেই মাথা নত করা যাবে না। আসন্ন পূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তিনি পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

 আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার রহিমা বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন,ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা পারভীন,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান,ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, শ্রীনগর বিকল্পধারার সভাপতি ডাঃ এম এ হাকিম,সদস্য সচিব গাজী শহীদুল্লাহ কামাল ঝিল্লু,সিরাজদিখান বিকল্পধারার সদস্য সচিব হাজী ইসহাক মাসুদ পারভেজ,শ্রীনগর যুবধারার আহ্বায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব নূর হোসেন সুমন,সিরাজদিখান যুবধারার আহ্বায়ক কবির হোসেন মেম্বার, সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েম প্রমূখ। অনুষ্ঠান শেষে মাহী বি চৌধুরী  শ্রীনগর ইউনিয়নে দয়হাটা গ্রামে প্রায় ষাট লক্ষ টাকা ব্যায়ে এক কিলোমিটার দীর্ঘ ইটের নির্মিত  সড়ক উদ্বোধন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!