
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১৫ বছরের এক স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি গোসাইবাড়ি ইউনিয়নের পার নাটাবাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাল্যবিয়ে বন্ধ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পার নাটাবাড়ি গ্রামের ফজর আলীর মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুবর্ণা সঙ্গে ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের ঘগরাড়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শিয়াব বিয়ের কথা ছিলো।
এজন্য বুধবার বিয়ের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। গোপন সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি বিয়ে বাড়িতে উপস্থিত হন এবং বিয়ে বন্ধ করে দেন। বিয়ের আয়োজন করায় কনের বাবা ফজর আলীকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী ও ধুনট থানার এএসআই আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান