হোম » প্রধান সংবাদ » খুলনায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খুলনায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সড়কে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার সাজিয়ারা গ্রামের মাহিন্দ্রা চালক আমিনুল ইসলাম (৫৫) এবং গাড়ির যাত্রী একই উপজেলার সাহস গ্রামের মিজানুর রহমান শেখ (৬০)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আমিনুল ও মিজানুর। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!