
আবুল হাশেম
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজশাহীর বাঘা থানাধীন চকরাজাপুর চরাঞ্চলে নবনির্মিত পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক।শুক্রবার (১০ জুলাই) মেঘবৃষ্টি ও কাদামাটিপূর্ণ রাস্তা পেরিয়ে তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল, এসআই প্রদ্যুৎ কুমার এবং এএসআই মুস্তাফিজুর রহমান। এ সময় তারা নবনির্মিত পুলিশ ফাঁড়ির অবকাঠামো, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আনুষ্ঠানিক উদ্বোধন-সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। জানা গেছে, চকরাজাপুর চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই পুলিশ ফাঁড়িটি নির্মাণ করা হয়েছে। ফাঁড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনের পর থেকে চরাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ সরাসরি পুলিশি সেবা পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন
পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত চার ইউনিয়ন, কমছে নদীর পানি
শিবগঞ্জে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত