
বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হালুয়াপাড়া দশদোনা এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া কামনায় করে দশদোনা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, ধামগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.মোমেন ভূঁইয়া।
১০জুলাই শুক্রবার দশদোনা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। মোমেন ভুইয়া বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। বক্তব্যে আরও বলেন, অবস্থাপনা রাস্তাঘাটের বেহাল দশা, এবং চারদিকে মাদকের ছড়াছড়ি, চুরি ছিনতাই একেবারেই বেড়ে গেছে , তবে আপনারা যদি আমাকে দোয়া ও সমর্থন করেন,আগামী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই । আমি আপনাদের এলাকারই সন্তান, আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।আমি আপনাদের সেবা করতে চাই।
ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই, বর্তমান অবস্থায় রাস্তাঘাটের বেহাল দশা, আমি রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই, যাতে করে আমাদের এই ধামগড়ের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এবং শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবো, এলাকা থেকে মাদক নির্মূল করবো,যাতে করে চুরি আর না হয় সেই ব্যবস্থা করবো, এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম, ধামগড় ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সানাউল্লাহ মুন্সী ।
ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা মো.আরিফ, মো.আমান, বিএনপি নেতা মাসুদ রানা,তাজুল ইসলাম,রিপন,ইসমাইল,হাবুল্লাহ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার ময়মুরুব্বি গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার
গৌরীপুরে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিল সৎ দেবর, স্বর্ণালঙ্কার লুট
চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক