হোম » সারাদেশ » জামালপুরে সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে

জামালপুরে সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে

রবিউল হাসান লায়ন, জামালপুর প্রতিনিধি

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন।

এর আগে, গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!