হোম » সারাদেশ » রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি
বাংলাদেশ  সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা, বাঁশের খুঁটি এবং জৈব সার (ভার্মিকম্পোস্ট) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলীসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, কমলা, মাল্টা, মেহগনি ও নিমের চারা, প্রয়োজনীয় বাঁশের খুঁটি এবং ২৫ কেজি করে জৈব সার (ভার্মিকম্পোস্ট) বিতরণ করা হচ্ছে।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে ফলজ ও বনজ গাছ রোপণের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!