
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নয়াগাঁও গ্রামের এক শিশু ধ/র্ষণ মামলার আসামি শ্যামলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন সমাজ ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ প্রয়োজন।
সংশ্লিষ্টরা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। কোনো শিশুর প্রতি সন্দেহজনক আচরণ বা নির্যাতনের ঘটনা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো সবার দায়িত্ব।

আরও পড়ুন
জামালপুরে সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে
রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
নন্দীগ্রামে টানা বৃষ্টিতে পানিবন্দি ১২ পরিবার