হোম » সারাদেশ » লালমোহনে কোস্ট গার্ডের বড় সাফল্য: ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

লালমোহনে কোস্ট গার্ডের বড় সাফল্য: ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ‘বিসিজি আউটপোস্ট লালমোহন’-এর একটি বিশেষ দল এই সফল অভিযানটি পরিচালনা করে।

আজ ৮ই জুলাই, রাত পৌনে তিনটা থেকে সোয়া তিনটা পর্যন্ত লালমোহন থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের বদরপুর চরকচ্ছপিয়া গ্রামের ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় চলে এই অভিযান। সেকশন কমান্ডার মোঃ ইকরামুল কবীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি চৌকস দল সেখানকার ৩টি সন্দেহভাজন ঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে উদ্ধার করা হয় প্রায় ১৪ লক্ষ ৩৮ হাজার ১৪২ মিটার অবৈধ কারেন্ট জাল। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত এই বিশাল পরিমাণ জালের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩ লক্ষ ৩৪ হাজার ৯৭০ টাকা।

পরবর্তীতে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমেদ আকন্দের অনুমতিক্রমে, আইনানুগ প্রক্রিয়া মেনে জব্দকৃত সমস্ত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!