
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ৭ জুলাই, মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮ জুলাই,বুধবার বাদ জোহর তাঁর নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে দুপুর ১২টা ২০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ফেন্সিডিল ও নেশাজাতীয় সিরাপের চালান জব্দ
লালমোহনে কোস্ট গার্ডের বড় সাফল্য: ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১