
মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ
আজ ৮ই জুলাই, রাত পৌনে তিনটা থেকে সোয়া তিনটা পর্যন্ত লালমোহন থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের বদরপুর চরকচ্ছপিয়া গ্রামের ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় চলে এই অভিযান। সেকশন কমান্ডার মোঃ ইকরামুল কবীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি চৌকস দল সেখানকার ৩টি সন্দেহভাজন ঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে উদ্ধার করা হয় প্রায় ১৪ লক্ষ ৩৮ হাজার ১৪২ মিটার অবৈধ কারেন্ট জাল। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত এই বিশাল পরিমাণ জালের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩ লক্ষ ৩৪ হাজার ৯৭০ টাকা।
পরবর্তীতে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমেদ আকন্দের অনুমতিক্রমে, আইনানুগ প্রক্রিয়া মেনে জব্দকৃত সমস্ত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ফেন্সিডিল ও নেশাজাতীয় সিরাপের চালান জব্দ
রাষ্ট্রীয় মর্যাদায় মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লার দাফন
ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১