
মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় Eskuf সিরাপের একটি চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একটি টহল দল।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ভোলাহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপের একটি চালান জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৩৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আমজাদ আলী এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ১ নং ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের বুদ্ধ সুবেদার এর আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে আটককৃত Eskuf সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।*

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ফেন্সিডিল ও নেশাজাতীয় সিরাপের চালান জব্দ
লালমোহনে কোস্ট গার্ডের বড় সাফল্য: ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
রাষ্ট্রীয় মর্যাদায় মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লার দাফন