
আব্দুর রশিদ (গাজীপুর প্রতিনিধি )
গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খান, নূরে আলম খান রতন ও মঞ্জুর আলী মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে করা অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগকারী বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নুরু খান পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগে দাবি করেন, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে রোশাদিয়া ও চিলনী এলাকার জমি দখল করে বাঁধ নির্মাণের মাধ্যমে মাছ চাষ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া, হয়রানি এবং স্থানীয় প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি। অভিযোগে সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জের বিরুদ্ধেও অসদাচরণের অভিযোগ করা হয়েছিল।
অভিযোগের পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহার নেতৃত্বে সরেজমিনে তদন্ত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করা হয়। তদন্তে রোশাদিয়া ও চিলনী গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ওই জলাশয়ে মাছ চাষ হয় না এবং অভিযোগে উল্লেখিত অনেক তথ্যের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য বা দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযোগকারী তার দাবিকৃত জমির মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগকারী যেসব মামলা ও অপরাধের কথা উল্লেখ করেছেন, সেগুলোরও পর্যাপ্ত প্রমাণ মেলেনি এগুলোর সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও হয়রানি মূলক । নূরে আলম খান রতনের বিরুদ্ধে সিডিএমএসে কোনো মামলা পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মঞ্জুর আলী মেম্বারের বিরুদ্ধে টিসিবির চাল আত্মসাতের একটি মামলার বিষয়ে তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দিয়ে অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ একেএম জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রেও কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সবশেষে অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা তার মতামতে বলেন, অভিযোগকারী নুরু খানের দায়ের করা অভিযোগের বিষয়ে দালিলিক প্রমাণ, সাক্ষ্য এবং সরেজমিন তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি অভিযোগগুলো সম্পূর্ণ ছিল মিথ্যা ও বানোয়াট । এ বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত ১
সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ চারটি উইং ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেয় এলজিইডি
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদন্ড