
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার উপকারভোগীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন।
এডিপির আওতায় ১৬টি সেলাই মেশিন, ১৬টি বাইসাইকেল, ১২টি টিউবওয়েল, ৪৮ বান্ডিল ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম বোর্ড, ১৯৩ ফুট পিআইসি পাইপ এবং ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনের মধ্যে মোট ৪ লাখ টাকা এবং ৪০০ পরিবারের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোস্তাকিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন
আত্রাইয়ে চোরাই মালসহ চোর গ্রেফতার
কানাডা প্রবাসীর স্ত্রী ৩ সন্তান রেখে মুয়াজ্জিনের সাথে উধাও!
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮