হোম » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জ  সীমান্তে ৫৯ বিজিবিএর অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ।

চাঁপাইনবাবগঞ্জ  সীমান্তে ৫৯ বিজিবিএর অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ।

মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ১৬ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে।
 গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০ জুন ২০২৬ তারিখ আনুমানিক ০১৫০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপি’তে কর্মরত নায়েব সুবেদার সিগঃ মোঃ ময়নুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৭/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ মাগুড়া মাঠে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ১৬ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। প্রকাশ থাকে, এই ব্যাটালিয়ন বিগত ০৩ (তিন) মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১৩৩টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!