হোম » সারাদেশ » নলডাঙ্গায় শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

নলডাঙ্গায় শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে অবস্থিত শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ জুন ২০২৬ (সোমবার) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বুলবুল।

শফিকুল ইসলাম বুলবুল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লাইফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লাইস) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!