হোম » সারাদেশ » মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন ২৬) ভোরে যমুনা সেতু-জয়দেবপুর রেলপথের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করার পর স্টেশনের পশ্চিম পাশে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) এনামুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে মির্জাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!