
আবুল হাশেম
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরাঞ্চল বেষ্টিত চকরাজাপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তার সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদের বিশেষ বরাদ্দ থেকে এই উন্নয়ন কাজ শুরু হয়। চকরাজাপুর এলাকার ‘ফজলের বাড়ি’ হতে ‘সহর মোড়’ অভিমুখ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
আজ সোমবার চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জগলু সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সম্পূর্ণ বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে সড়কটি চরাঞ্চলবাসীর জন্য এক চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এলাকাবাসী দীর্ঘ সময় ধরে এই রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত এই উন্নয়ন কাজ শুরু হওয়ায় চকরাজাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদ এবং উদ্বোধক জনাব জগলু সিকদারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত