
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। প্রস্তাবিত বাজেট অবকাঠামো ও নাগরিক সেবাকে গুরুত্ব দেয়া হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের মোট আকার ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩হাজার ৭৮৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৫ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯১৩ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ৫৬ হাজার ২২২ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও রাজস্ব) ৭ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৫১৫ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টাকা। বাজেটে ১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৭২৪ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৩ কোটি ২৯ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫৩০ টাকা, উন্নয়ন খাতে ৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৩২ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। বাজেট বক্তব্যে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনায়েত কবির, ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, ৬ নম্বর দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডের কাউন্সিলর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আরও পড়ুন
তিস্তার পানি কমে স্বস্তি ফিরেছে ডিমলার নদী বেষ্টিত বাসিন্দাদের মাঝে,পানি বাড়লেই বাড়বে ভোগান্তি
জামালপুর পৌরসভায় ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত