
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জাঙ্গাল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া কামনায় করে জাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি ধামগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো.মোমেন ভূঁইয়া।
শুক্রবার (২৬ জুন) জাঙ্গাল কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শত শত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন,চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোমেন ভূঁইয়া ।
এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
মোমেন ভূঁইয়া বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।আমি আপনাদের সেবা করতে চাই, আপনারা যদি আমাকে দোয়া ও সমর্থন করেন,আগামী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই । ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত মুসল্লিরা তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনেকেই তার জন্য শুভকামনা ও দোয়া করেন।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার ময়মুরুব্বি গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
উচ্চ প্রোটিনসমৃদ্ধ ‘সুপার ব্যানানা’ তৈরির তাত্ত্বিক মডেল উদ্ভাবন করল টাঙ্গাইলের মাদরাসা ছাত্রীরা
অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ১৬ বছরের কিশোরী উদ্ধার
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ