হোম » সারাদেশ » লালমোহনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ,দুই ধর্ষক গ্রেফতার

লালমোহনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ,দুই ধর্ষক গ্রেফতার

মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা)
লালমোহন প্রতিনিধি ভোলার লালমোহনে এক গৃহবধূকে (২৭) বসতঘরে ঢুকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করেছে। বর্তমানে আসামিরা লালমোহন থানা হাজতে রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৯ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় লালমোহন থানার ৫নং ওয়ার্ডের কিশোরগঞ্জ (গুচ্ছগ্রাম) এলাকায়।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভিকটিম হোসনে আরা বেগম (২৭) [পিতা: মোঃ কাশেম, স্বামী: মোঃ সজীব] তাঁর স্বামীর বসতঘরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে তাঁর প্রতিবেশী মৃত মফিজুল ইসলামের ছেলে মোঃ সোহেল (২৮) এবং আখতারুজ্জামান মাঝির ছেলে মোঃ মাসুদ (৩৫) ঘরে প্রবেশ করে। এরপর তারা দুজন মিলে ভিকটিমকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এই নৃশংস ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে লালমোহন থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে আজ ২৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে লালমোহন থানায় মামলা নং-২৭ রুজু করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় নথিভুক্ত করা হয়েছে।
মামলা দায়েরের পর লালমোহন থানা পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি মোঃ সোহেল ও মোঃ মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লালমোহন থানা ভারপ্রাপ্ত ওসি মোঃ মাসুদ হাওলাদার নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও মামলার পরবর্তী আইনি কার্যক্রম নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!