
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃষি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিকে কেন্দ্র করে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক আশীষ কুমার কর। আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি ককর্মকর্তা মোঃ জুনাইদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন ডা. মো. শাহাদাত হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাহজান রানা, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিকায়নের মাধ্যমে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে কৃষির বিকল্প নেই।
কংগ্রেসে বিভিন্ন কৃষক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে কৃষি উন্নয়ন ও গ্রামীণ জীবিকার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

আরও পড়ুন
ডোমারে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বাসাইলে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন