
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল শেখকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ১১ দিন আগে দুলাল শেখের কাছ থেকে ৮০ পিস হেরোইনের প্যাকেট ও ১৬ পিস ইয়াবা ট্যাবলেট স্থানীয় কয়েকজন ব্যক্তি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী পিয়াল ও সোহাগ নামে এক ব্যক্তির মধ্যে হওয়া কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার বেলকুচি গ্রামের পণ্ডিতবাড়ী মোড় এলাকায় মাদক বিক্রির সময় দুলাল শেখকে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, দুলাল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার কাছ থেকে মাদক ছিনিয়ে নেওয়ার ঘটনায় কল রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে মঙ্গলবার তাকে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল অভিযুক্তসহ ৬ জন গ্রেফতার
কাহালুর মালঞ্চায় রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণ
তিস্তার পানি কমলেও আতঙ্ক কাটেনি নদী পাড়ের মানুষদের