
মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা) প্রতিনিধি :
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে খাল খননের স্থানে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৬ এর উদ্বোধন করেছেন ইউএনও। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার বেতুয়া নদীর উপশাখা ডাকাতিয়া খাল খননের কাজ সমাপ্তির হওয়ায় ওই খালের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত বিন সাদেক। এসময় তিনি সাংবাদিকদেরকে জানান সরকারের নির্বাচনী অঙ্গিকার ৫ কোটি বৃক্ষ রোপন করা হবে। তার অংশ হিসেবে লালমোহনে বৃক্ষ রোপনের ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে রমাগঞ্জের এই খালটি খনন শেষে দুই পাশে বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু করা হলো।
মৃত খালটিকে খনন করে পুনরায় নতুন করে জীবত করা হয়েছে।এতে করে এই এলাকার লোকজন সুফল ভোগ করবেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহবায়ক সফিউল্যাহ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল আজীজ শাহিন পাটাওয়ারী, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন,রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন, ছাত্রদল সভাপতি মোঃ সোহাগ প্রমুখ।
উল্লেখ্য,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে ৪৩ দিন ধরে ২৩৮ জন শ্রমিক নিয়ে ৩ কিলোমিটার খাল খননের কাজ সমাপ্তি হওয়ায় ওই খালের পাশে আজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আরও পড়ুন
কাহালুর মালঞ্চায় রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণ
ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল: মাদক ব্যবসায়ী দুলাল গ্রেপ্তার
তিস্তার পানি কমলেও আতঙ্ক কাটেনি নদী পাড়ের মানুষদের