
মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চোকা সীমান্তে অদ্য সকাল আনুমানিক ০৬৫০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চৌকা বিওপি এলাকায় বিএসএফ কর্তৃক ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা চালানো হয়। বিজিবি এর টহলদল এবং স্থানীয়দের চরম বাঁধার মুখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে উক্ত অনুপ্রবেশের প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রতিহত করে। পরবর্তীতে *উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী ১৭৮/৩ এস পিলারের নিকটবর্তী সংলগ্ন সুখদেবপুর এলাকায় বিএসএফের মাধ্যমে ভারতের অভ্যন্তরে ফেরত নেয়ার মাধ্যমে উক্ত অনুপ্রবেশ সম্পূর্ণরূপে প্রতিহত করা হয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার পুশইন/অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারীসহ অধিক সতর্কতার সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করছে এবং এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সিংড়া শালবন ফরেস্টের ভাঙা কালভার্ট সংস্কারের দাবি জোরালো
১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাঃ সম্পাদক নির্বাচিত
পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড