
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২০ জুন) আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাবরহাট এলাকার মৃত আঃ রহিমের ছেলে নাজমুল হক (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জাবরহাট কলিজুগ গ্রামের আঃ মজিদের ছেলে মজিবুর রহমান (২৫), জাবরহাট এলাকা আলম মিয়ার ছেলে,
আরমান আলী (২৮) , একি এলাকার মফিজুল ইসলামের ছেলে জুয়েল রানা (৪৩) কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
সীমান্তে ২০ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে বিজিবি
সিংড়া শালবন ফরেস্টের ভাঙা কালভার্ট সংস্কারের দাবি জোরালো
১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাঃ সম্পাদক নির্বাচিত