হোম » সারাদেশ » জামালপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

জামালপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

রবিউল হাসান লায়ন, জামালপুর

জামালপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগে খাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৯ জুন) দুপুরে শহরের কাজীর আখ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ৫৫ বছর বয়সী খায়রুল ইসলাম কাজীর আখ গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।

স্থানীয়রা জানান, দুপুরে ওই কিশোরী খায়রুল ইসলামের বাড়িতে জাম কুড়াতে গেলে খায়রুল তাকে ধর্ষণ

করে। জামালপুর থানার ওসি তদন্ত এস এম নূর মোহাম্মদ জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আটক খায়রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!