
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে| বুধবার (১৭ জুন) দুপুরে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান|
এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্যা জেবা আমিন খান, সংসদ সদস্য নুরুল আমিন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপকার ভোগী,রাজনৈতিক নের্তৃবৃন্দ, দলীয় নেতা কর্মি ও বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন | অনুষ্ঠানে উপকার ভোগী রিতু মন্ড অনলাইনে সংযুক্ত হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে চতরা ইউনিয়নের ৬শ’৬৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হয়| ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সমšি^ত তথ্যভান্ডারের আওতায় এনে খাদ্য ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা হবে|
এর আগে উপজেলার চতরা ইউনিয়নের একটি ওয়ার্ডে তথ্য যাচাই, উপকারভোগী নির্বাচন এবং গণশুনানির মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করা হয়| কর্মকর্তারা জানান, ¯^চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে|
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ¯^াগত জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের ফলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে| সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এর বিস্তার ঘটানো হবে|

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি