
মোশারফ হোসেন গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ১৩ ই জুন শনিবার উপজেলা চত্বরে বৃক্ষরোপণ উদ্বোধন করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি ভুয়াপুর গোপালপুর। প্রতিবছর ২ কোটি গাছের চারা রোপনের লক্ষ্য নিয়ে গোপালপুর উপজেলা পরিষদের পুকুর পাড়ে এই বৃক্ষরোপণ করেন আব্দুস সালাম পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সংসদ সদস্য গোপালপুর ভুয়াপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সহকারী কমিশনার মোঃ নবাব আলী। গোপালপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিএনপির যুবদলের আহবায় সাইফুল ইসলাম তালুকদার লেলিন। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরে এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন গোপালপুর এর আয়োজনে এই বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন
সরকারি রাস্তার পাশের গাছ উধাও, চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিস ফিড কর্মচারীর মৃত্যু
ধামগড়ে দীর্ঘদিনের পানিজট সমস্যা নিরসনে মেম্বার প্রার্থী শফিকুল ইসলামের উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা