
মো. শাহিন, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ১৩ ই জুন সোমবার বিকেলে,১ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও পানিজটের কারণে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে পাইপ স্থাপনের মাধ্যমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই এলাকার বড় পুকুরটি পানিতে তলিয়ে যায় এবং বিভিন্ন সড়ক ও বসতবাড়ির আশপাশে পানি জমে যেত। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশগত নানা সমস্যার সৃষ্টি হতো। এলাকাবাসীর অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে শফিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের কার্যক্রম সম্পন্ন করেন।
এলাকাবাসী জানান, এই উদ্যোগের ফলে জলাবদ্ধতা অনেকাংশে কমবে এবং মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কাজে শফিকুল ইসলামের প্রশংসা করেন।
মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম বলেন, “জনগণের সমস্যা সমাধান করাই আমার প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে তাদের যেকোনো সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবো ইনশাল্লাহ।
স্থানীয়দের মতে, সময়োপযোগী এই উদ্যোগ এলাকায় জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনবে।

আরও পড়ুন
সরকারি রাস্তার পাশের গাছ উধাও, চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিস ফিড কর্মচারীর মৃত্যু
এলাকাবাসীর উন্নয়ন ও জনস্বার্থে বালু ভরাটের উদ্যোগ নিলেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভুঁইয়া