
বন্দর প্রতিনিধি
১৫ জুন (সোমবার) দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের আমন্ত্রণে অত্র বিদ্যালয় পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।
আলোচনার প্রারম্ভে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং অধ্যাপক মামুন মাহমুদকে অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটি ও প্রধান শিক্ষক ফুল দিয়ে বরণ করে নেন ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন) এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও ফুল দিয়ে অধ্যাপক মামুন মাহমুদকে বরণ করে নেন।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হারুন অর রশিদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন) গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এদিন অত্র স্কুলে নতুন ভবন নির্মাণ, বর্তমান ভবনসমূহের মেরামত ও সৌন্দর্য বর্ধন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন খাঁনের সার্বিক আয়োজনে এবং নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য ও বন্দর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান, এডহক কমিটির সাধারণ শিক্ষক সদস্য আঃ হান্নান মিয়া, ডাঃ আবুল কালাম, মুছাপুর ইউপি’র ২নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, বন্দর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আঃ মোতালিব, বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, সমাজসেবক নাইমুল ইসলাম বুলবুল, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মহসিন প্রধান, বন্দর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সেলিম মাহামুদ, মহানগর যুবদলের সদস্য এরশাদ আলী, সমাজসেবক ইস্রাফিল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি রাস্তার পাশের গাছ উধাও, চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিস ফিড কর্মচারীর মৃত্যু
ধামগড়ে দীর্ঘদিনের পানিজট সমস্যা নিরসনে মেম্বার প্রার্থী শফিকুল ইসলামের উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা