রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনি ধি:
নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইউসুফ আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ৮টার দিকে ডোমার-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডোমার ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা এলাকার মঞ্জু পাড়ার বাসিন্দা। তিনি মৃত সবেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে ডোমারগামী একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন মো. সিফাত হোসেন (২৫), যিনি ডোমার পৌরসভার দীঘলটারী এলাকার বাসিন্দা। রাত আনুমানিক ৮টার দিকে ইউসুফ আলী মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী ও মোটরসাইকেল চালক উভয়েই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইউসুফ আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, আহত মোটরসাইকেল চালক সিফাত হোসেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে রাখেন। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
ডোমার থানার পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন
“স্থানীয় কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ, কাউখালীতে সামাজিক বনায়নের লক্ষাধিক টাকার গাছ উধাও