
মোঃ বিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত চোরা চালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির বিশেষ একটি টহল।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ জুন ২০২৬ তারিখ আনুমানিক ০২৪০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ সোনারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো জিডি করতঃ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা উপহার দিলেন এ্যাডমিকি
মানসম্মত বীজ নির্বাচনেই সফল চাষাবাদ, সচেতনতার বার্তা কৃষকদের জন্য