
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া থেকে বটতলা বাজার অভিমুখে গ্রামের মধ্যে প্রায় দুই কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন গ্রামবাসী।
বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশা দেখে উপায়ান্তর না পেয়ে গ্রামের সর্বস্তরের জনগণ রাস্তা নির্মাণে নেমে পড়েছেন। সরজমিনে দেখা যায়, গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে ভাংড়ি ইট ফেলে ঠিক করছেন রাস্তাটি। ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, ভোটের সময় আসলে জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়ে থাকেন । কিন্তু ভোট পেরিয়ে গেলে আর চিন্তেও পারেনা। এলজিইডি অফিসের পক্ষ থেকে বেশ কয়েকবার রাস্তাটি মাপজোখ করার পরও এই গ্রামের মানুষের ভাগ্য বদলায়নি! প্রবীণ এক গ্রামবাসী জানান,আমাদের বয়স শেষের পথে, কিন্তু রাস্তার কাজের শুরু দেখতেই পেলাম না।
বহুদিন থেকে রাস্তাটি পাকাকরণের জন্য সাবেক এমপি, উপজেলার চেয়ারম্যান, বর্তমান ইউপি চেয়ারম্যান, এমনকি কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সাড়া পাওয়া যাইনি। উপায়ন্তর না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার কাজ শুরু করেছি। জনগণের দূর্ভোগ কমাতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট রাস্তাটি পাকাকরণের জোরদাবী জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঐ গ্রামের মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে চলাচল করে, এটা আমার নজরে আছে। আগামীতে বাজেট আসলে তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকসহ তিন জন গ্রেফতার
আলফাডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা
ভেড়ামারায় অপহরণ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার-১