
রবিবা প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রবিসাস)-এর সাংবাদিকবৃন্দ।
রবিবার (১৪ জুন) দুপুর ২.৩০ টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে সাংবাদিক সমিতির পক্ষ থেকে অধ্যাপক তাহমিনা আখতারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং ক্যাম্পাসে ইতিবাচক সাংবাদিকতা চর্চার বিষয়ে মতবিনিময় করা হয়।
উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান, কার্যকরী সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকসহ তিন জন গ্রেফতার
আলফাডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা
ভেড়ামারায় অপহরণ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার-১