
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর সদর থানাধীন পৌর এলাকার মৃধাপাড়ায় এ অভিযান চালানো হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থানার এসআই ফজলুল হক ও এএসআই মোঃ আকরাম হোসেন লিয়ন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মৃধাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় তল্লাশি চালায়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত এই দুই কর্মকর্তার সাহসিকতা ও নিখুঁত তৎপরতায় তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় খোদেজা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে মোছাঃ বুলবুলি (৫৮) নামের আরও এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তিনি সেই মাদক ক্রয় করে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন।
গ্রেফতারকৃত খোদেজা বেগম শেরপুর জেলার কুসুমহাটি এলাকার শাহ আলীর স্ত্রী। বুলবুলি বেগম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা এলাকার আবুলের স্ত্রী। এর আগেও বুলবুলির নামে শেরপুর থানায় মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান (ওসি) নাজমুস সাকিব।

আরও পড়ুন
বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী এড: আহমেদ আযম খান
কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে তিন স্থানে জিও ব্যাগ ফেলার উদ্বোধন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া