
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের এই মহাপরিকল্পনার ধারাবাহিকতায় চলতি বছরে বাসাইল উপজেলায় প্রথম পর্যায়ে সাড়ে ৪ হাজার গাছের চারা রোপণ করা হবে।
শনিবার (১৩ জুন) বিকালে বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।
মাননীয় মন্ত্রী বলেন, আমাদের সরকার গঠিত হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে, এ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তা আজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, আমি সেই প্রধানমন্ত্রীর অনুসরণ করে বাসাইল- সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সভাপতি, মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ