হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ইলিয়াস

আলফাডাঙ্গায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ইলিয়াস

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় একটি নতুন উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
​উপজেলা সদর বাজারের হাসপাতাল মসজিদের আশেপাশে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ইটের সলিং (এইচবিবি) করণের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ​উদ্বোধনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারী এম এম হাফিজুর রহমান, পৌর আমীর ওয়াহিদুল ইসলাম ও সেক্রেটারী মিকাইল হোসাইন কুবাদ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!