
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এর সভাপতিত্বে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, চোরাচালান রোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার এবং নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) আঃ কুদ্দুস প্রমূখ।
এছাড়াও উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মোল্লাহাটে গ্রাম আদালত শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত: জনসচেতনতা বৃদ্ধিতে জোর
বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে নতুন ল্যাবের উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার
আমদানি ও সরবরাহ বাড়ায় বগুড়া মহাস্থান হাটে কাঁচা মরিচের ব্যাপক দরপতন