
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮/০৭/২০২৬ ইং) বিদ্যালয় প্রাঙ্গণে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. জগলু সিকদার, সাধারণ সম্পাদক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি।
হিসেবে উপস্থিত ছিলেন এলমেছ বিশ্বাস, সহ-সভাপতি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি এবং আবু সায়েম শিকদার, অভিভাবক সদস্য, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সাত্তার হোসেন বিএসি, সহকারি শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মিটিংয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অভিভাবকরা তাদের মতামত তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
বগুড়ায় ১০০ বোতল নিষিদ্ধ মাদকসহ দুই নারী আটক
বাঞ্ছারামপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধারের দাবি পুলিশের
চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”