
আবু তারেক বাঁধন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেহেদী হাসান সবুজ নামে এক মাদক কারবারির বাড়ি ভাঙচুর করা হয়েছে। গত মঙ্গলবার ৯ জুন বিকেলে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সবুজ ওই গ্রামের মফিজউদ্দীনের ছেলে এবং সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার কারণে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে পৌঁছেছে। তাকে মাদক ব্যবসা ছাড়ার জন্য একাধিকবার বলা হয়। কিন্তু সবুজ তা ছাড়েনি।
বাধ্য হয়েই এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, সবুজ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার