হোম » সারাদেশ » কাউখালীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

কাউখালীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ডিভাইস ব্রিজে প্রান্তিক কৃষক, দিনমজুর ও সাধারণ জনগণকে চলমান আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি, কাউখালী শাখা, পিরোজপুর-এর উদ্যোগে একটি “আর্থিক সাক্ষরতা কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে ।
৯ জুন ২০২৬ (মঙ্গলবার) অগ্রণী ব্যাংক পিএলসি, কাউখালী শাখা প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ব্যাংকিং সেবা, ডিজিটাল লেনদেন, সঞ্চয়ের গুরুত্ব, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ এবং আধুনিক আর্থিক ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অগ্রণী ব্যাংক কাউখালী শাখা ব্যবস্থাপক মোঃ রাজিব আহমেদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক, মোঃ হুমায়ুন কবীর, বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন, শ্রমিক দল নেতা মো: তাহের বেপারী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, সাবেক সভানেত্রী জাহানুর বেগম, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খান আলিমুল রাজী ও শামীম শিকদার।


এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী শতাধিক অগ্রণী ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়। উপস্থিত সকলকে অগ্রণী ব্যাংক পি এল সির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়। এ সমস্ত সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে মাসিক মুনাফা প্রকল্প, দারিদ্র্য বিমোচন ঋণ, প্রবাসী সহায়তা হিসাব, প্রযুক্তি বিকাশে অগ্রণী, এ-চালান, আরটিজিএস সেবা, স্কুল ব্যাংকিং, এসএমই ঋণ, প্রাক-অবসায়ন স্কিম এবং এটিএম সেবা। এছাড়া বিকাশ, নগদ ও অগ্রণী ই-অ্যাকাউন্টসহ ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!