হোম » সারাদেশ » সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের এক সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের এক সদস্যের মৃত্যু

মোঃ জামাল শেখ, কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ কাশিয়ানী এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্য শওকত হোসেন মিটু মুন্সী (৫৫) এর মৃত্যু হয়েছে। ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭ টায়, ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীর চরপিংগলিয়া নামক স্থানে বাইসাইকেল যোগে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
কোন পরিবহনে এ দুর্ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানিয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শওকত হোসেন মিটু মুন্সী উপজেলার পোনা গ্রামের কাদিরপাড়া মৃত হাবিবুর রহমানে মুন্সীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতি দিনের মতো আজও বাড়ি থেকে বাইসাইকেলে তার কর্মস্থল এনার্জি পার্ক ফিলিং স্টেশনে যাচ্ছিলেন, কর্মস্থলের কাছাকাছি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক দ্রুতগামী পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথার পিছনে বড়ো ধরনের খতো হয় ও শরিরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়। এ অবস্থায় স্থানিয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ রোকনুজ্জামান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!