হোম » সারাদেশ » ভৈরব রেলওয়ে জংশন প্লাটফর্ম ভাংচুর ও থানা ভাংচুরের ঘটনায় ১ জন গ্রেফতার

ভৈরব রেলওয়ে জংশন প্লাটফর্ম ভাংচুর ও থানা ভাংচুরের ঘটনায় ১ জন গ্রেফতার

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষ, ভাঙচুর ও ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লক্ষণখোলা গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন ফরহাদ (১৬)কে পঞ্চবটী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পঞ্চবটী এলাকার জুয়েল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
ওসি সাঈদ আহমেদ আরও জানান, ভৈরব রেলওয়ে জংশনে সংঘটিত সংঘর্ষ, ভাঙচুর এবং রেল চলাচলে বিঘ্ন সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।
উল্লেখ্য, গত ৪ জুন ভৈরব রেলওয়ে জংশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের জেরে রেলস্টেশন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় রেলওয়ে স্থাপনায় ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং ট্রেন চলাচলে দীর্ঘ সময় বিঘ্ন ঘটে। ঘটনায় রেলওয়ে থানার একাধিক পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
এ ঘটনায় রেলওয়ে থানার পক্ষ থেকে দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!