
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, পুঠিয়া উপজেলার রাজবাড়ী এলাকায় কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল সংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালায় এবং পরে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. পাপ্পু রাজ হাসান (৩৫) ও সম্রাট (২০)।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২৩ পিস সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন