হোম » সারাদেশ » রাজশাহীর মতিহারে গোলাগুলির ঘটনায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

রাজশাহীর মতিহারে গোলাগুলির ঘটনায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

সাব্বির আহমেদ, রাজশাহী সদর:
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার মৌলভী বুধপাড়া থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন ২০২৬) রাত ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল জানতে পারে যে মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত এলাকা ত্যাগ করে।
সংবাদ পাওয়ার পরপরই র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গুলিগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৫ জানায়, গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের তৎপরতা চলমান রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!