
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শেরপুরে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (0৬) জুন শেরপুর শহরে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়ন এমপিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাদের নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভেচ্ছা মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নাসিকের কাউন্সিলর প্রার্থীর দোয়া ও তবারক বিতরণ
কৃষি ও শিক্ষার পাশাপাশি অনন্য অর্জন: পিরোজপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত শরীফ বিল্লাহ
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত