
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঈদ পুনমিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬) জুন ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগেস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম ইহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা আবু তাহের। গেস্ট ওনার হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সোলাইমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম হামিদুর রহমান, হাকিম মোহাম্মদ আনসারুল হক, আব্দুল মান্নান ,মহসিন আলী,আমিরুল ইসলাম।
এই সময় ঠাকুরগাঁও জেলা শাখার হরিপুর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, রানীসংকেল উপজেলা, বালিয়াডাঙ্গী উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা, রুহিয়া উপজেলা, ভুল্লী উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন ঔষধ দামে নয় মানে জিতুন , সংগঠনের সকল সদস্য কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ভাইদের কে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলার সভাপতি ডাঃ ইহসানুল ইসলাম ইহসান অসুস্থ জনিত সদস্য হাকিম মোঃ আব্দুল হাই কে ১০ হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেন তুলে দেন।

আরও পড়ুন
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নাসিকের কাউন্সিলর প্রার্থীর দোয়া ও তবারক বিতরণ
কৃষি ও শিক্ষার পাশাপাশি অনন্য অর্জন: পিরোজপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত শরীফ বিল্লাহ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শেরপুরে উচ্ছ্বাস, অনুষ্ঠিত শুভেচ্ছা মিছিল