হোম » সারাদেশ » আলোচিত মা-শিশু হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ আলী গ্রেফতার

আলোচিত মা-শিশু হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ আলী গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে সংঘটিত আলোচিত মা-শিশু হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ইউসুফ আলীর হামলায় তার ভাবি আমেনা বেগম (৩২) এবং ১৪ মাস বয়সী ভাতিজা আসলাম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন তার বড় ভাই ও স্থানীয় ব্যবসায়ী ছালাম (৪৫)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!